পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমালা হ্যারিস
পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমালা হ্যারিস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। বুধবার (৬ নভেম্বর) সিবিএস নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কমলা। ফোনকলের মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এছাড়া ট্রাম্পকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হয়ে ওঠারও আহ্বান জানিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস’র তথ্য অনুযায়ী, ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে এখন পর্যন্ত ২৯২ ভোট পেয়েছেন ট্রাম্প, কমালার ভোটের সংখ্যা ২২৪। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ২৭০ ভোটই যথেষ্ট।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url